Saturday, May 19, 2018

ঘাড়ের কাল দাগ দূর করুন প্রাকৃতিক উপায়ে

ঘাড় মানুষের দেহের এমন একটি জায়গা যা শীতকাল ব্যতীত ঢেকে রাখা সম্ভব হয় না। এজন্য অনেকসময় অতিরিক্ত রোদে পুড়ে এবং  অযত্নের কারণে আমাদের গলা ঘাড়ের কিছু অংশে কালো দাগ পড়ে যায়। ঘরে বসেই এখন গলা ঘাড়ের কালো দাগ দূর করুন মাত্র কয়েকদিনে। 
(Remove Neck Black Spot in Natural Way)

বাড়িতে কিভাবে দাগ দূর করবেন আসেন পদ্ধতিগুলো জেনে নেই-



. চামচ মধু, চামচ অলিভ অয়েল, চামচ লেবুর রস একটি ডিমের শুধুমাত্র সাদা অংশ নিয়ে ভালোভাবে মিশ্রণ তৈরি করে অন্তত ২০ মিনিট ঘাড়ে লাগিয়ে রাখুন। এরপর ভেজা রুমাল দিয়ে পরিষ্কার করে ফেলুন। সপ্তাহে অন্তত বার এটি ব্যবহার করুন

. শসা এবং আলুর রস ঘাড়ের কালো দাগ দূর করতে অত্যন্ত ভালো কাজ করে। শসা আলু ভালোভাবে ব্লেন্ড করে রস বের করে নিন। প্রতিদিন ১৫-২০ মিনিট করে লাগিয়ে রাখুন। 

. প্রতিদিন রাতে অন্তত ১০ মিনিট করে অলিভ অয়েল নিয়ে ঘাড়ের কালো স্থানে ভালোভাবে মালিশ করুন। 

. চামচ টারমারিক পাউডার/ উপটান( কসমেটিকস ষ্টোর / সুপার শপে পাবেন ),   চামচ কাঁচা দুধ চামচ মধু ভালোভাবে মিশিয়ে প্যাক তৈরি করুন। গোসলের পূর্বে ১৫-২০ মিনিট ঘাড়ে লাগিয়ে রাখুন। এরপর ধূয়ে ফেলুন।


ঘাড়ের কালো দাগ নিয়ে চিন্তিত হবার কিছু নেই। উপরোক্ত পদ্ধতিগুলোর সাহায্যে খুব অল্প সময়ের মধ্যেই ঘাড়ের কালো দাগ দূর করা সম্ভব।



বি দ্রঃ আপনি চাইলে আমাদের কোন টিপস ব্যাবহারের পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন। 

No comments:

Post a Comment