Saturday, May 19, 2018

ঘামাচি থেকে শতভাগ মুক্তির উপায়


ঘামাচি একটি সংক্রামক ব্যাধি যা সাধারণত অতিরিক্ত গরমে দেখা দেয়। তার সাথে যুক্ত হয় চুলকানি নানারকম সংক্রমণ।

সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া ব্যতীত ঘরোয়া উপায়ে নিম্নলিখিত পদ্ধতিগুলো অবলম্বন করে ঘামাচি থেকে শতভাগ মুক্তি সম্ভব



. আমাদের প্রত্যেকের বাড়িতে সাধারণত বেকিং সোডা থাকে। এক চামচ বেকিং সোডা এক কাপ পরিমাণ পানিতে ভালোভাবে মিশিয়ে পাতলা কাপড় অথবা তুলা দিয়ে ঘামাচি আক্রান্ত স্থানে লাগান। যথেষ্ট উপকার পাবেন।

. লেবুর শরবত ঘামাচি নিরাময়ে খুব ভালো কাজ করে। প্রতিদিন - গ্লাস লেবুর শরবত পান করুন।

. ঘামাচি আক্রান্ত জায়গায় বরফ ঘঁষলে অনেকটা আরাম পাবেন। প্রয়োজনে ঠান্ডা পানিতে তুলা অথবা নরম কাপড় ভিজিয়ে ঘামাচি আক্রান্ত জায়গায় লাগিয়ে রাখুন যতক্ষণ না জায়গা পানি শুষে নিচ্ছে।

. নিমপাতার পেষ্ট ঘামাচি নিরাময়ে যথেষ্ট ভালো কাজ করে।  এর এন্টি ব্যাকটেরিয়াল উপাদান খুবই দ্রুত ঘামাচি থেকে আপনাকে মুক্তি দেবে। সামান্য পানি আর নিমপাতা দিয়ে পেষ্ট তৈরি করে দিনে - বার লাগান। 

. সবসময় পরিষ্কার- পরিচ্ছন্ন থাকুন। পরিষ্কার সুতি নরম কাপড় পরিধান করুন। 

. বেশি বেশি পানি পান করুন অপেক্ষাকৃত বেশি ঠান্ডা জায়গায় থাকুন।



বি দ্রঃ আপনি চাইলে আমাদের কোন টিপস ব্যাবহারের পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন। 

No comments:

Post a Comment