Tuesday, May 15, 2018

পিয়াজের রসে গজায় নতুন চুল, বন্ধ করে চুল পড়া ( Hair treatment with onion)

কোনভাবেই চুল পড়া ঠেকাতে পারছেন না? প্রতিদিন চুল পড়েই যাচ্ছে? চুল পড়তে পড়তে প্রায় টাক হয়ে যাওয়ার অবস্থা? তাহলে জেনে নিন কিভাবে এই চুল পড়া বন্ধ করবেন বাড়িতে বসে পিয়াজের রস ব্যাবহার করে।

পৃথিবীর অনেকে নামকরা বিজ্ঞানী তাদের গবেষণা থেকে প্রমান পেয়েছেন যে, পিয়াজে আছে সালফার যা চুল পড়া বন্ধ করে। পিয়াজে আরও কিছু উপাদান আছে যা নতুন চুল গজাতে খুবই কার্যকরী। অনেকেই ইতিমধ্যে  পিয়াজের রস ব্যবহার করে উপকার পেয়েছেন।



পিয়াজ এর হেয়ার প্যাক বাজারের অন্যান্য কেমিক্যাল দিয়ে বানানো ক্ষতিকর প্যাক এর থেকে অনেক ভাল

কিভাবে এই হেয়ার প্যাক বানিয়ে নেওয়া যায়, আসুন জেনে নেই এর প্রস্তুত প্রণালীঃ

  • আস্ত একটি বড় পিয়াজ নিয়ে কুচি কুচি করে থেতো করে নিন। থেতো করার পর এর রস বাটিতে সংগ্রহ করুন। আপনি ইচ্ছা করলে এটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এতে আপনি ঘণ হেয়ার প্যাক পেয়ে যাবেন, যা বেশি কার্যকরী। এই প্যাকটি এখন আপনার চুলের গোড়ায় ভাল করে মেখে নিন এবং ১-২ ঘন্টা রেখে দিন। তারপর শেম্পু করে নিন।
  • পিয়াজের রসের সাথে গোল মরিচ ব্যাবহার করে ভাল ফলাফল পাওয়া যায়। ২ কাপ পানির সাথে একটি বা দুটি আস্ত পিয়াজের কুচি একটি পাত্রে নিয়ে চুলায়  জাল দিন। ১০ মিনিট পর জাল বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা করে নিয়ে তাতে অল্প কিছু গোল মরিচ ছেড়ে দিন। তারপর এই প্যাকটি মাথায় মেখে ২ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন।
  • এই সকল হেয়ার প্যাক থেকে সবচেয়ে ভাল ফলাফল পেতে সপ্তাহে ১ থেকে ২ বার ব্যবহার করুন। আশা করা যায় এতে আপনার চুল পড়ার সমস্যা কমে যাবে।
  • যাদের পিয়াজের কারনে শরীরে এলার্জি বা কোন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, তারা এই প্যাক ব্যবহার থেকে বিরত থাকুন।


বি দ্রঃ আপনি চাইলে আমাদের কোন টিপস ব্যাবহারের পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন। 

No comments:

Post a Comment