পুরুষ ও মহিলা উভয়ই কম বেশি যৌন সমস্যায় ভোগেন। এই সমস্যা এক সময় বন্ধ্যাত্বর কারণ হয়ে দাড়াতে পারে। বিশেষ করে ছেলে বা পুরুষেরা যৌন সমস্যায় বেশি ভোগেন। অ্যালকোহল, ধূমপান, শারীরিক ব্যায়াম না করা, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ পুরুষের স্পার্ম এর স্বাস্থ্য ও পরিমান উভয়ই কমিয়ে দেয়। যা আপনাকে যৌন অক্ষমতার দিকে ঠেলে দেয়।
কিন্তু এই অক্ষমতাকে নিমিষেই কমিয়ে দিতে পারে আপনার একটি ছোট্ট খাদ্য অভ্যাস। তাই নিজের যৌন জীবন সুখময় করতে চাইলে আজ থেকেই রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
রসুনের নানাবিধ গুনের জন্য একে বলে হয় "গরীবের পেনিসিলিন" । আসুন যেনে নেই, কিভাবে এই প্রাকৃতিক জিনিস আমাদের যৌনক্ষমতা ধরে রাখতে সক্ষমঃ
১। প্রতিদিন সকালে নাস্তার আগে ১-৩ টি রসুনের কোয়া চিবিয়ে খেলে এটি সরাসরি আপনার স্পার্ম উৎপাদনে প্রভাব ফেলবে। সুস্থ ও স্বাভাবিক স্পার্ম উৎপাদন করবে এবং স্পার্ম এর পরিমান বাড়িয়ে দিবে। যা আপনার বীর্যকে করবে অধিক ঘন।
২। রসুন যৌন উত্তেজনা বাড়াতে সক্ষম। যা অনেক মেডিসিনের (সেক্স পাওয়ার বর্ধক) থেকে ভাল কাজ করে।
৩। আপনার শরীরে রক্তের প্রবাহ বাড়িয়ে দিবে। আপনার শরীরে অ্যান্টবায়োটিকের ন্যায় কাজ করবে।
খাওয়ার নিয়মঃ
- খালি পেটে চিবেয়ে খেতে পারলে সবচেয়ে ভাল কাজ দেয়।
- ঘি দিয়ে ভেজে খাওয়া যেতে পারে।
- সকালে ব্রেড বা রুটির সাথে খেতে পারেন।
- মুখে রসুনের গন্ধ থেকে যাওয়ার ভয়ে অনেকে এই রসুন খেতে চান না। তারা রসুন খাওয়ার পর গরম পানি খেতে পারেন। গন্ধ চলে যাবে।
কিছু সতর্কতাঃ
- যাদের রসুন খেলে অ্যালার্জির সমস্যা হয়, তারা এটি খাওয়া থেকে বিরত থাকুন।
- রসুন খেয়ে বমি হলে আপনার এটি না খাওয়াই ভাল।
- যে সকল ব্যক্তির রক্তপাত সহজে থামে না, তাদের জন্য রসুন খাওয়া বিপদজনক।
বি দ্রঃ আপনি চাইলে আমাদের কোন টিপস ব্যাবহারের পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন।

No comments:
Post a Comment